
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সড়ক ও জনপথের (সওজ) জায়গা কৌশলে দখল করে ‘স’ মিল স্থাপন এবং সেই সঙ্গে বন বিভাগের গাছ কাটারও অভিযোগ উঠেছে মিল মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে। ‘স’ মিলটি বগুড়ার আদমদীঘির সান্তাহার পশ্চিম ঢাকারোড-নাটোর বাইপাস আঞ্চলিক সড়কের পূর্ব পাশ্বের । জানা যায়, শহিদুল ইসলাম তার ব্যক্তি মালিকানা প্রায় তিন শতক জায়গায় গড়ে তুলেছেন একটি ‘স’ মিল। আর ওই মিলের সামনে সড়ক ও জনপথের প্রায় ১৫ শতক ফাঁকা জায়গা থাকায় সুযোগ নিয়েছেন তিনি।
কৌশলে দখল করে গাছের গুল স্তুপ করে ফেলে রেখে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। সওজের জায়গা দখলের পাশাপাশি নওগাঁ বন বিভাগের প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে রাস্তা ফাঁকা করেছেন তার মিলে যাতায়াতের জন্য। তিনি দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে অবাধে ব্যবসা করে যাওয়ায় কর্তৃপক্ষ কোন নজর না দেওয়ার কারণে তার দেখাদেখি আবার অনেকেই সড়কের আশেপাশের জায়গা দখল করে গড়ে তুলছেন ছোট-বড় বিভিন্ন রকমের দোকানসহ খাবারের হোটেল। নিয়ম নিতির তোয়াক্কা না করে এখন অবাধে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে দখলদাররা। যেন দেখার কেউ নাই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দেওয়ার কারণে সুযোগের সৎ ব্যবহার করছেন শহিদুল ইসলামসহ অন্য অবৈধ দখলদাররা। তারা জোরালো কোন পদক্ষেপ না নিয়ে দিনের পর দিন নীরব ভুমিকায় থাকার কারনে এখন প্রশ্ন তুলেছেন অনেকেই। ফলে সওজ কর্তৃপক্ষের উদাসীনতায় সরকারের কোটি টাকার সম্পদ বেদলখই থেকে যাচ্ছে। তাই সওজ কর্তৃপক্ষ দ্রুত কঠোর পদক্ষেপ নিবে এমনটাই আশা সচেতন মহলের। এছাড়া বন বিভাগের নজরদারিরও কামনা করছেন তারা। ‘স’ মিলের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, যেখানে কাঠের গুল রাখা হয়েছে সেই জায়গাটি ব্যক্তিমালিকানা। আর বন বিভাগের একপাশে গাছ আছে আরেকপাশে গাছ কাটা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একপাশে গাছ লাগানোই হয়নি। তাছাড়া এই গাছের কমিটিতে আমরা আছি।
এ বিষয়ে নওগাঁ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু এই দপ্তরের কর্মকর্তারা সরেজমিনে না দেখে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ‘স’ মিলের সামনের জায়গা সড়ক ও জনপথের আর রাস্তার গাছগুলো বন বিভাগের বলে নিশ্চিত করেছেন নওগাঁ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব। তিনি বলেন, ‘স’ মিল মালিক তার জায়গা ছেড়ে যদি সওজের জায়গা অবৈধভাবে দখল করে তাহলে নোটিশ করা হবে। এছাড়া নওগাঁ জেলা প্রশাসক বরাবর নোটিশ পাঠিয়ে দিলে তিনি একটা আইনগত পদক্ষেপ নিবেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল