প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ
শ্রীপুরে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের ডালে দড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে শাহজাহান নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তি আত্মহত্যা করেছে । মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) ভোরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত শাহজাহান (৫০) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের প্রয়াত খুরসিদ মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী জানায়, গত পাঁচ বছর যাবত আমি আবদার গ্রামের সিদ্দিকুরের বাসায় আমার স্বামীকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করে আসছি। আমার স্বামী দিনমজুরের কাজ করে। আজ ঘুম থেকে উঠে আমার স্বামীকে দেখতে পাইনি। পরে স্থানীয়দের ডাক চিৎকার শুনে গিয়ে দেখি আমার স্বামী কাঁঠাল গাছে ঝুলে আত্মহত্যা করেছে।তবে কি কারণে করেছে কি জন্য করেছে তা আমি বলতে পারছিনা।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে কাঁঠাল গাছ থেকে গলায় দড়ি পেঁচানো একটি ঝুলন্ত লাশটি উদ্ধার করে। নিহত শাহজাহানের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.