
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল ৯ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাশিদুল ইসলাম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সহ সভাপতি (১) নাজমুল হাসান পলাশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ বিভিন্ন হল ও শাখা ছাত্রলীগের অন্যান্য সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও দুপুরে কুবি শাখা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল এবং এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু