প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ৪:০৭ অপরাহ্ণ
বগুড়ায় করোনায় ১জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হযেচেন ৮ জন। সুস্থ হয়েছেন ২ জন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যান ডেস্ক জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তির নাম মো. বাদশা (৪০)। তিনি গাবতলী উপজেলার বাসিন্দা এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুসংখ্যা ৭৯২ জনে অপরিবর্তীত রয়েছে।তবে এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, নতুন করে ৮ জন আক্রান্তের সবাই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৯ শতাংশ। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৯, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৭, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.