প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৫:৫১ অপরাহ্ণ
গাইবান্ধায় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ

শাহজাহান সিরাজ : ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে ওবাইদুর রহমান নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে বল্লমঝাড় ইউনিয়নের বাসিন্দারা। সচেতন এলাকাবাসীর মানববন্ধন ও গণ স্বাক্ষর নেয়াকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক লেভিন প্রধানকে হামলা মারপিট করে আহত করেন ঐ গ্রাম পুলিশ ও তার আত্নীয় স্বজনরা। বর্তমানে সাংবাদিক লেভিন প্রধান গুরুতর আহত হয়ে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত গ্রাম পুলিশ ওবাইদুর রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে মাদক ব্যবসায়ী ঐ গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.