
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ধরলা নদীতে নৌকা বাইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নৌকা বাইজ প্রতিযোগিতা পরিচালনা পর্ষদ এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছেন।
শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিঠুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান