হোম » সারাদেশ » তিতাসের আসন্ন ভিটিকান্দি ইউপি নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে ও জনপ্রিয়তার শীর্ষে সাংবাদিক বাবুল ।।

তিতাসের আসন্ন ভিটিকান্দি ইউপি নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে ও জনপ্রিয়তার শীর্ষে সাংবাদিক বাবুল ।।

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য  সাংবাদিক বাবুল আহমেদ উক্ত ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এমনটাই দাবি করেছেন অত্র ইউনিয়নের জনগণ । নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সর্বত্র সরগম হয়ে উঠছে নির্বাচনের আলাপ আলোচনা । আসন্ন ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ার আশায় জোর লোভিং চালিয়ে যাচ্ছেন সাংবাদিক বাবুল আহমেদ । আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে আলাপ করলে জানা যায় মনোনয়ন দৌড়েও তিনি অনেকটা এগিয়ে রয়েছেন ।  তিনি ভিটিকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া ও সমর্থন চেয়ে আসছেন । দৈনিক গণমানুষের আওয়াজ টিম তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ঘুরে এসে আসন্ন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক বাবুল আহমেদ এর মুখোমুখি হলে তিনি তাঁর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের পরিচিতি এভাবেই তুলে ধরেন । তিনি জানান, পারিবারিক ও উত্তরাধিক সূত্রেই আওয়ামীলীগের রাজনীতিতে আমার হাতেখড়ি । আমার মরহুম বাবা মজিব আহমেদ বঙ্গবন্ধুর অত্যন্ত ভক্ত ছিলেন । তার সামনে বঙ্গবন্ধু তথা আওয়ামীলীগের  বিরুদ্ধে কেউ কথা বললে তিনি তা কখনো সহ্য করতেন না । পক্ষান্তরে বঙ্গবন্ধু বা আওয়ামী প্রেমিক কারো সাথে পরিচয় হলে খুব সহজেই তাকে বন্ধু করে নিতেন । তিনি দলের দুর্দিনে ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের
সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত । তবে এর পূর্বে ও পরে অনেক গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন । আমার ভাই মোস্তফা কামাল রিপন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । শাহ জালাল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন । হেলাল উদ্দিন নিষ্ঠার সহিত তিতাস উপজেলা ছাত্র লীগের  সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন । বর্তমান ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন । সাংবাদিক বাবুল আহমেদ আরও বলেন- ২০১৫ সালে তিতাস উপজেলা আওয়ামী  লীগের কমিটি গঠিত হইলে ওই কমিটিতে আমাকে কার্যকরী  সদস্য হিসেবে নির্বাচিত করা হয় । আমি সততার সহিত ২০১৫ সাল থেকে ২০২১ অদ্যবদি তিতাস উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি । তার-ই ধারাবাহিকতায় ২০১৮ সালের অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি সেলিমা আহমেদ মেরী’র নির্বাচনী কেন্দ্র প্রধান ও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছি । এছাড়া ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ।

দায়িত্বপালনকালে ভিটিকান্দি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করেছি । ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিতাস উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলাম । এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২( হোমনা-তিতাস) আ:লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ্য আ: মজিদ সাহেবের নির্বাচনী কেন্দ্র প্রধান ও পোলিং এজেন্টেরের দায়িত্ব পালন করেছি । ২০০৬ সালের জরুরি আইনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন  ও সংগ্রামে সক্রীয় ভূমিকা রাখতে গিয়ে হামল- মামলার খড়গের শিকার হয়ে নির্যাতিত হই ।

এছাড়া ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাস-আল খাইমাহ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি । একই সময় পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি । ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রাস আল-খাইমাহ(ইউএ ই) শাখার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ।

এছাড়া ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসনের মামলা/হামলা ও নির্যাতনের শিকার হয়ে  আরব আমিরাতে পাড়ি জামানো নেতা-কর্মীদের আশ্রয় প্রদান করি । ১৯৯৫ সাল থেকেই সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি । ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বৃহত্তর দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলাম । ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বৃহত্তর দাউদকান্দি ও বর্তামান তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি । ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ দাউদকান্দি আ:লীগ মনোনীত প্রার্থী শ্রী বাদল রায়ের নির্বাচনী কেন্দ্র প্রধান ও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছি। এরপর বিএনপি ক্ষমতায় আসলে হামলা-মামলার শিকার হয়ে ১৯৯৫ সালে প্রবাসে চলে যাই । এছাড়াও সামাজিক একাধিক  সংগঠনের দায়িত্ব পালন করে আসছি ।

হরিপুর উত্তর পাড়া চকের বাড়ির বাইতুন নুর জামে মসজিদের সভাপতি, হরিপুর একরামুল মোসলেমিন সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ও নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় উত্তর বায়তুল হক জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি । মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সাংবাদিক বাবুল আহমেদ জড়িত রয়েছেন বলে জানা গেছে । ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের তাঁর কফিলের সহযোগীতায় বিদেশী বেসরকারী অর্থায়নে ভিটিকান্দি ইউনিউনের বিভিন্ন গ্রামে ৪ টি মসজিদ ও ১টি  মাদ্রাসা নির্মাণ করেন ।

নিজ এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ,মুরাদনগর, নবীনগর ও বুড়িচংয়ে উপজেলায় আরও ৪ টি  মসজিদ একই সহযোগীতায় নির্মাণাধীন রয়েছে বলেও জানা যায় । এছাড়া সাংবাদিক বাবুল আহমেদ মহামারি করোনা ভাইরাসের দুর্যোগ মুহূর্তে হট লাইন সেবা সার্ভিসের মাধ্যমে কয়েক দফা ভিটিকান্দি ইউনিয়নের অসহায় গরিব,দুঃখী ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ: লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাংবাদিক বাবুল আহমেদ বলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক কাঠামো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমার শ্রদ্ধেয় প্রাণ প্রিয় অভিভাবক কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী আপার হাতকে আরোও শক্তিশালী করতে আসন্ন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী । আমি যদি দলীয় প্রতিক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে ভিটিকান্দি ইউনিয়নকে ঘুষ,দুর্নীতি,সন্ত্রাস, মাদক ও লুটপাট মুক্ত একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ তাই ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করছি ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!