
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কলমিড় শাক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন উপজেলার কয়েক শত দিনমজুর। ভোর হলেই দিন মজুররা ছুটে চলেন উপজেলার বিভিন্ন জলাশয়ে। আবার অনেকেই বাড়ীর আঙ্গিনায় চাষাবাদ করছেনও এই কলমিড় শাক। আর এই কলমির শাক উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়ে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করে চালাচ্ছেন তাদের সংসার। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের মোঃ আব্দুল মান্নান বলেন, আমার নিজের কোনো জায়গা জমি নেই। ছোট খাটো অন্যান্য ব্যবসার পাশাপাশি বিভিন্ন জলাশয়ের পানিতে নেমে কলমিড় শাক সংগ্রহ করে পুকুরের মালিককে এক থেকে হাফ কেজি দিয়ে বাদবাকি শাকগুলো নিকটস্ত বাজারে সকাল-বিকালে বিক্রি করেই কোনো মতে চলে আমার সংসারের খরচ। আমরা কৃষক মানুষ, তাছাড়া এই মূহর্তে আমাদের হাতে কোনো কাজও নেই।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার