
মিজানুর রহমানঃ পাটগ্রামের পিছিয়ে পড়া গণমাধ্যমকে যুগোপযোগী করতে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান। তিনি আজ পাটগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং সাংবাদিক নেতাদের কাছ থেকে তাদের ভালো মন্দ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেন। গণমাধ্যমে সাংবাদিকতার গতি ফের তিনি সকলের উদ্দেশ্যে সুপরামর্শ দিয়ে বলেন আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সাথেই থাকতে চাই। এখন থেকে আপনাদের পাশে আমাকে নিয়মিত পাবেন। তিনি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে গঠনমূলক সংবাদ পরিবেশনের সুপরামর্শ দিয়ে প্রেস ক্লাবের উন্নয়নে তাৎক্ষণিকভাবে এলইডি স্মার্ট টিভি, চেয়ার , টেবিল ও ফ্যানসহ প্রয়োজনীয় উপকরণ সামগ্রীর ব্যবস্থা করে দেন। এসময় প্রেস ক্লাবের সভাপতি এবিএম সফিউল আলম লাবু , সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান বাবুল সহ গণমাধ্যম কর্মীগন ও তাঁর সফরসঙ্গী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত