হোম » সারাদেশ » পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন এম্বুলেন্স

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন এম্বুলেন্স

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বহনে অবশেষে যুক্ত হয়েছে সরকারী নতুন এম্বুলেন্স। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন অ্যাম্বুলেন্সের। গতকাল দুপুরে ঠাকুরগাঁও- ৩ আসনের সাংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবত ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সে কারনে রোগীদের সেবা ব্যাহত হত। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার বলেন, অ্যাম্বুলেন্সটি পাওয়ায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পেল। এটি হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে। এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম,পৌর মেয়র বীর মুক্তি যোদ্ধা ইকরামুল হক,উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক রেজওয়নুল হক বিপ্লব, অ্যাম্বুলেন্সটির চালক তৈয়বুর রহমান প্রমুখ ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!