প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৪:১৪ অপরাহ্ণ
রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবর রহমান সরকারের সভাপতিত্বে পরিচিতি সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সঞ্চালনায় পরিচিতি সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, সহ-সভাপতি মোঃ ছাইদুল ইসলাম চাঁন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, সাবেক উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান,
সাবেক উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন খাঁন, সাবেক উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক টি.এম আব্দুল মজিদ, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাতুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব সোহেল, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল মুনসুর খান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হাছনায়েন টিটু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোওয়ার লিটন,
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, ধানগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার মনির সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। আলোচনা সভার শুরুতে ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আবদুল হামিদ সরকারের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির সকল সদস্যের সাথে পরিচিতি সভায় মিলিত হন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.