প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৬:৫২ অপরাহ্ণ
ধুনটের এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হেলালকে দল থেকে অব্যহতি প্রদান

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড পরিচালনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল দল থেকে অব্যহতি দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, এম এ তারেক হেলাল আওয়ামীলীগের পদ ব্যবহার করে দির্ঘ দিন থেকে জমি দখল , মাদক ব্যবসার নিয়ন্ত্রনসহ নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন আগে তিনি মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালিয়ে কয়েকজন পুলিশকে আহত করে মামলার আসামী হয়েছিলেন।
তাকে একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও বর্তমানে আরো বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতিতে তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককের বিরুদ্ধে বিভিন্ন সভায় কুরুচিপুর্ন বক্তব্য দিয়ে আসছেন। এতে দলের ভাবমৃর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে। একারনে গত ৫ সেপ্টেম্বর চিঠি দিয়ে তার কাছে কারন ব্যাখা চাওয়া হলে, তিনি ১৪ সেপ্টেম্বর কারন ব্যাখ্যার সন্তোষ জনক জবাব দিতে ব্যার্থ হওয়ায় তাকে উপজেলা আওয়ামীলীগের কর্যনিবাহী কমিটির সভায় দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং সহ সভাপতি শাহিনুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অব্যহতির বিষয়টি অগঠনতান্ত্রিক দাবী করে এম এ তারেক হেলালে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করাই আসল উদ্দেশ্য।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.