প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৩:২৩ অপরাহ্ণ
বিশ্ব নদী দিবস উপলক্ষে হাতীবান্ধায় গ্রীন ভয়েস’র মানববন্ধন

মিজানুর রহমানঃ নদী বাঁচাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা, সানিয়াজান, সিংগীমারীসহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এ সময় সংগঠনের সদস্য সহ প্রায় অর্থ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মেডিকেল মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সমন্বয়ক মাজহারুল রিফাত, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রায়, গ্রীন ভয়েস'র সদস্য রিফান খান, রবিউল ইসলাম জীবন, মিনহাজ হাসান মিনয়, সোহাগ চন্দ্র, আরিফুল ইসলাম রোকন, আনারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তিস্তা সহ সারা দেশের নদী দূষণ মুক্ত নদীর সঠিক গতি প্রবাহ নিশ্চিতের দাবীতে গ্রীন ভয়েস হাতিবান্ধা উপজেলা শাখার পক্ষ থেকে আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের দাবি নদী গুলো আগের স্বাভাবিক রূপ ধারণ করুক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.