প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ২:৫২ অপরাহ্ণ
বগুড়ার সদরের নিশিন্দারা ইউনিয়নে গরীব ও দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬-ই সেপ্টেম্বর (রোববার) সকাল ১০ টার সময় ১৫০ জন গরীব ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন আমার দায়িত্ব পালনকালে ইউপি সদস্যদেরকে সাথে নিয়ে সরকারী সকল বরাদ্দ গরীব ও দুস্থ্যদের মাঝে সঠিক ভাবে বন্টন করার এবং ইউনিয়নের সকল ক্ষেত্র উন্নয়নর চেষ্টা করেছি।আগামীতেও নির্বাচিত হলে এ ইউনিয়নের বাঁকী যে কাজগুলি রয়েছে তা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান আলী তালুকদার , মোজাফ্ফর হোসেন,জুলফিকার সরকার,জহুরুল ইসলাম,নাজমুল সরকার প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.