প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২১, ৬:২৯ অপরাহ্ণ
ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে সৌজন্য- উপহার প্রদান অনুষ্ঠান

মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে সৌজন্য- উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল মন্ডল প্রমুখ।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার ৭নং ওয়ার্ডের সভাপতি সেলিম হোসেন খান বকুল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে সৌজন্য উপহার (স্যানেটারি ন্যাপকিন (সুগন্ধযুক্ত) জয়া প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.