প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২১, ৬:৩১ পি.এম
“শরৎকাল ছোঁয়া” “সুমাইয়া ছরোয়ার”

আকাশে বাতাসে খুশির মেলা
বুনো হাঁসেরা দল বেঁধে করছে খেলা,
চারিদিকে শিউলি,শিমুল জবা ফুলে ভরা,
শরৎকালের সকালটা যেন,সোনালী আবিরে গড়া,
পুলকিত সাজে হয় আনন্দিত মন,
ঘুরে ফিরে চলতে চাই,সবাই বিকেলের কাশবন,
শরৎকালের স্নিগ্ধ ছোঁয়াকে সবাই ভালোবাসে,
মুখরিত বিমোহিত তরু ছায়ার সবুজ ঘাসে,
আবারো চায়,শরৎকাল দেখার সুযোগ যেন আসে,
মায়ের পাশে বসে বসে পিঠাপুলি খাওয়া!
মাদুর বিছিয়ে থালা গুলো নিয়ে আপন মনে গাওয়া,
অনুভূতি, মিলেমিশে এক টুকরো সুখ খুজে পাওয়া।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.