
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, সাবেক সহ-সভাপতি শেখ রহমত আলী মাষ্টার, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম তালেব, সাবেক জেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শিহাব, ধামাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাইসুল হাসান সুমন,
সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন, সাধারণ সম্পাদক এসএম রোকনুজ্জামান রোকন, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল মুনসুর খান মিন্টু, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাতুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক সহ উপজেলা আওয়ালীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। পরে নবগঠিত কমিটির সকল সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ