প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ১১:২৪ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় শুরু হলো শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজ কর্তৃক আয়োজিত খেলায় বোয়ালমারী উপজেলার কাদিরদী ফুটবল একাদশ বনাম একই উপজেলার কাটাগড় ফুটবল একাদশ অংশ নেয়। ৭০ মিনিটের নির্ধারিত সময়সীমা শেষে ৩-২ গোলে এগিয়ে থেকে কাটাগড় ফুটবল একাদশ জয়লাভ করেন। এসময় খেলোয়াড়দের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।
উদ্বোধনী ম্যাচে পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আল-হাসান মহিলা মাদ্রাসার সুপার এম এ কুদ্দুস, বানা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাচান শিপন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম মিন্টু মোল্যা, বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হান্নান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.