
ফারুক হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় কোচ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত। স্থানীয় সুত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে রুহিয়া থানার উত্তরা বাজার এলাকায় আঞ্চলিক সড়ক রুহিয়া-পঞ্চগড় সড়কে ঢাকা গামী নাইট কোচ তাজ পরিবহনের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলেটি দুমড়ে মুচরে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরন করে। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
মোটরসাইকেল আরোহী দুইজনের বাড়ী ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেসপুর গ্রামে। একজনের নাম সুলতান আলম (নেকা) (৫৭) তার বাবার নাম মৃত নেছার উদ্দিন এবং অপরজনের নাম দবিরুল (৬০) তার বাবার মৃত বসিরুল বলে জানা যায়। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং তাজ পরিবহন কোচটি বর্তমানে রুহিয়া থানার হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান