হোম » সারাদেশ » রায়গঞ্জে বজ্রপাতে মারা গেল কৃষকের একটি গাভী গরু

রায়গঞ্জে বজ্রপাতে মারা গেল কৃষকের একটি গাভী গরু

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে  বজ্রপাতে  বেল্লাল হোসেন নামের এক কৃষকের একটি গাব গাভী গরু মারা গেছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে  উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া ছয়আনী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে  বজ্রপাতও হয়। এ সময় বজ্রপাতে কৃষক বেল্লাল হোসেনের গোয়াল ঘরে থাকা একটি গাভী গরু মূহরতেই মারা যায়। গুরুতর আহত হয় আশ- পাশে থাকা আরও ২ টি গরু। বজ্রপাতে তার  গাভীটি মারা যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্হ তিনি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম  সরকার বলেন, খুবই দুঃখজনক ঘটনা। প্রাকৃতিক ঘটনায় এখানে কারো হাত নেই। তবে ক্ষতিগ্রস্ত কৃষক চাইলে আর্থিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!