প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ২:৩৭ অপরাহ্ণ
রায়গঞ্জে বজ্রপাতে মারা গেল কৃষকের একটি গাভী গরু

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে বেল্লাল হোসেন নামের এক কৃষকের একটি গাব গাভী গরু মারা গেছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া ছয়আনী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। এ সময় বজ্রপাতে কৃষক বেল্লাল হোসেনের গোয়াল ঘরে থাকা একটি গাভী গরু মূহরতেই মারা যায়। গুরুতর আহত হয় আশ- পাশে থাকা আরও ২ টি গরু। বজ্রপাতে তার গাভীটি মারা যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্হ তিনি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার বলেন, খুবই দুঃখজনক ঘটনা। প্রাকৃতিক ঘটনায় এখানে কারো হাত নেই। তবে ক্ষতিগ্রস্ত কৃষক চাইলে আর্থিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.