প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ২:২৬ অপরাহ্ণ
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী বকুল ইসলাম গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার যাত্রীবাহী বাস নওগাঁ যাওয়ার পথে ৮ কেজি গাঁজাসহ বকুল ইসলাম (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্প। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নাথপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, বকুল দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকেরবড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গতকালও যাত্রীবাহী বাসে করে নওগাঁয় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলায় চেকপোস্ট বসায় র্যাব-১২।
তল্লাশীতে একটি বাস থেকে বকুলের কাছে থাকা ব্যাগে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.