হোম » সারাদেশ » নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে ৪ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আদমজীনগর র‌্যাব-১১এর মিডিয়া অফিসার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগের দিন মঙ্গলবার রাত ৮টার দিকে এই অভিযান চালায় বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো মো. শহীদুল ইসলাম (৩০), মো. হুমায়ূন আলী (৪৫), মো. নবীন (১৯) এবং মো. সেলিম (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে র‌্যাব। র‌্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবত এই এলাকায় বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি করে। গাড়ির চালকদের তারা গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে গাড়ি প্রতি দৈনিক ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!