
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজম আলী (৬১) ও জমেলা বেগম (৫৫) নামের দুই স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলার আড়াইহাজার উপজেলায় কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় তাদের নিজ বাড়ির সামনে বৈদুতিক মোটর চালু করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। মৃত কাজম আলী হাজিরটেক গ্রামের মৃত আনছর আলীর ছেলে এবং জমেলা বেগম কাজম আলীর স্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির সামনে দিয়ে প্রবাহমান খাল থেকে বাড়িতে পানি আনার জন্য মোটর স্থাপন করেন। এ সময় কোন কারনে মোটরটি বিদ্যুতায়িত হয়ে পড়েন। কাজম আলী মোটরটি চালু করতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে রক্ষা করার জন্য এগিয়ে যান তার স্ত্রী জমেলা বেগম। তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল