
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলায় বুধবার (২২ সেপ্টম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দক্ষিণ রাজাপুর গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন। এ সময় মুচলেকা আদায়সহ কণ্যার মাতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট খাতুনে জান্নাত জানান, বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকির তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে তারিনের (১৫) বিয়ের আয়োজন করেছিলো।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বরপক্ষ আসার আগেই সেখানে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কণ্যার পিতা পালিয়ে যাওয়ায় তার মাতা শিরিন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্য বিয়ে দিবেনা মর্মে মুসলেকা আদায় করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল