
আব্দুর রউফ রুবেল, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা হতে রাত সাড়ে বারোটা পর্যন্ত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা ও হ্যামস গার্মেন্টস সংলগ্ন এলাকা ছাপিলাপাড়া, দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ২৬টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ৩/৪”, ১”, ২” ও ৩” ব্যাসের ৪.৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৪০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এতে প্রায় ৯০০ টি বাড়ীর আনুমানিক ১৮০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ।
এসময় অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন প্রকৌ. নৃপেন্দ্রনাথ বিশ্বাস, মো. ফজলুল হক, প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, মোশাররফ হোসেন, প্রকৌ. কে. এইচ. ফয়সাল আহমেদ, প্রকৌ. মো. জাবের নুরানী, মো. আমজাদ হোসেন, সহকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল