
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: গত সোমবার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোধাপ বাজারে ও আশোকোলায় হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ৮ ও ৯ নং ওয়ার্ডে ৫০০ এবং ৫ ও ৬ নং ওয়ার্ডে ৫০০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নুনগোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম বিল্লাল হোসেন বিজয়।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গরীব ও দুস্থ্যদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল প্রদান করা একটি মহৎ উদ্যোগ। তাঁর সকল মহৎ উদ্যোগকে সকলে স্বাগত জানানো উচিৎ। এতে করে হত দরিদ্র জনগোষ্ঠি দু-বেলা -দুমুঠো পেট ভরে খেতে পারবে এবং দরিদ্রদের পরিমাণ কমে যাবে। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা মোছাৎ তহমিনা বেগম, কৃষি কর্মকর্তা মেহেরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সোহেল রানা ঘটু, ডিলার জাহাঙ্গীর আলম ছোনোয়ার, আব্দুল গফুরসহ ভোক্তা ও এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ। শান্তি পূর্ণভাবে চাল বিতরণ হওয়ায় সকলে সন্তোষ্ট প্রকাশ করেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার