প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ৮:০৪ অপরাহ্ণ
ভ্যাকসিনের নিবন্ধন নিশ্চিত হলেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত: হাবিপ্রবি ভিসি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ সবার কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন নিশ্চিত এবং যারা ১ম ডোজ বা ২য় ডোজ নিয়েছে বা নিবন্ধন করেছে কিন্তু ভ্যাকসিন নিতে পারেনি এমন সকল শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ হলেই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
উপাচার্য বলেন, আমাদের পক্ষ থেকে একটাই নির্দেশনা রয়েছে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ইউজিসির তৈরি বিশেষ ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিবন্ধন করবে।
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীদের টিকার নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী (ইউজিসি) কমিশনের ওয়েবসাইটে জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।
এছাড়াও এনআইডিধারী যেসব শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি একই সময়সীমার মধ্যে তাদেরও নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে। এবং ইউজিসি বিশেষ ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করতে সকল শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ, ১৫ সেপ্টেম্বর বৈঠক শেষে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, আগের সিদ্ধান্ত ছিল টিকা দেওয়ার দুই সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যাবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রছাত্রীদের নাম টিকার জন্য নিবন্ধন শেষ হলেই ক্যাম্পাস খুলে দেওয়া যাবে। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফিরে তাদের মেডিকেল সেন্টারে অথবা কাছাকাছি জেলা সরকারি হাসপাতালে টিকা নেবেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শে এমন সিদ্ধান্ত হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.