
নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলার সিংড়া থানায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে রড দিয়ে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একই পরিবারের ছয়জনের বিরুদ্ধে। জানা যায়, অমিরন বেগমের পরিবারের সঙ্গে নাজমুল হকের পরিবারের দীর্ঘদীন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন অমিরন বেগম তার মেয়ের বাড়ী থেকে তার ছেলের চাকরির জন্য নগদ এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন।
ফেরের পথে অমিরননাজমুলেরবাড়ীর সামনে এলে নাজমুলপেছন দিক থেকে অমিরনের মুখে গামছা দিয়ে পেচিয়ে তাকে নাজমুলেরবাড়ীর ভেতরে নিয়ে গিয়ে রড দিয়ে তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে তার চিৎকারে তার ছেলে ছুটে এলে তাকেও নাজমুল ও তার পরিবারের সদস্যরা মিলে পেটাতে শুরু করে। এসময় তাদের কাছে স্বর্নালংকারকা ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে আমিরন বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নাটোর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি