
নাটোর প্রতিন্ধিঃ বিনামূল্যে রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যুথ ব্লাড ডোনার গ্রুপের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এর অফিস উদ্বোধন করা হয়েছে। সকালে শহরতলী দিঘাপতিয়া বাজারে এর ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন। পরে দিঘাপতিয়া ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিঘাপতিয়া এম.কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ইসাহাক আলী, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার উল্লাস, সভাপতি নাজমুল আহমেদ ও সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।পরে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। গত ৮ বছরে প্রায় ১০ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে প্রদান করেছে সংগঠনটির সদস্যরা।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ