
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সহ-সভানেত্রী জনাব উম্মে জাকিয়া-এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার শেখ কামাল স্টেডিয়াম মিলনায়তনে লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভানেত্রী সাবিহা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সহ-সভানেত্রী জনাব উম্মে জাকিয়া প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ