প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ২:৫৭ অপরাহ্ণ
বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সেনা সদস্য শামীম হোসেন নিহত !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বাসের ধাক্কায় শামীম হোসেন (৩৩) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা তার ছেলে রেদওয়ান (৭) আহত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মাঝিড়া সেনানিবাসে এফ আই ইউতে সৈনিক পদে কর্মরত ছিলেন। এবং তিনি মাঝিড়া বন্দর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার রাত ৮টার দিকে তিনি তার ছেলেকে সাথে নিয়ে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব- ১৪- ৬৫৬৩) একটি বাস সৈনিক শামীমকে ধাক্কা দেয়। এতে শামীম ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া সম্মিলত সামরিক হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে সৈনিক শামীম মারা যান।
দুর্ঘটনার পর পরই বাসটি এবং বাসের চালক আজাদ মোস্তফা (৪০) ও সুপার ভাইজার আমিনুল ইসলামকে (৩৮) আটক করা হয়। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, দুর্ঘটনার পর পরই সেনা সদ্যরা বাসসহ চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.