প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের আলোচনা ও পরিচিতি সভা

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার আয়োজনে আলোচনা ও পরিচিতি সভায় সংগঠনের জেলা শাখার আহবায়ক এবিএম নূরে আল নওশাদের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সাবেক এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ,
প্রধান বক্তা জেলা জাপার সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, বিশেষ অতিথি জেলা জাপার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খালেকুল হক টুলু, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আতিকুর রহমান দুলাল, সদস্য সচিব ইসাহাক আলী, জেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আলমগীর হক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.