প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ
বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালুর উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউস এর যৌথ উদ্যোগে গত ১৮- ই সেপ্টেম্বর (শনিবার) সকালে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সভাপতি ও পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিটু চৌধুরী। গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ শরীফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউস এর প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুর রহমান মামুন, পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসের সহকারি মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী নাজমা বেগম, পাইকড় ইউ পি সচিব তাজুল ইসলাম, ইউ পি সদস্য হাফিজার রহমান বোস্তামী, আলী নুর আহসান পাপ্পু, সোলাইমান আলী, সৈয়দ আলী, ওমর আলী, মোসলেহ উদ্দিন, সরওয়ার কাজী. আঞ্জুয়ারা বেগম, শেফালী বেগম প্রমূখ। গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়নের নারী পুরুষবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.