
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়ন ইন্দ্রাসন গ্রামে পানিতে ডুবে নাফিউল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের মোঃ নাজমুল হাসান নাহিদের ছেলে । শুক্রবার সকালে শিশুটি বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় । পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু নাফিউল ইসলাম (৭) বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়েশিশুটির পরিবার ও আত্বীয় – স্বজন খালে নেমে অনেক খোঁজাখুঁজি পর প্রায় ১৫-২০ ফিট পানির নিচ থেকে মৃত অবস্থায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন। সিংড়া থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, এঘটনার বিষয়টি আমার জানা ছিলোনা । এবিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া