
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় ও উপসর্গে আরো চারজনের মৃত্যু হয়েছে। বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন করোনায় ও দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে গত বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট করোনার মৃত্যুসংখ্যা দাঁড়াল ৭৮৫ জনে। করোনায় মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮০ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৭১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৭৭ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৪১ , মোহাম্মদ আলী হাসপাতালে ৪৮, টিএমএসএস হাসপাতালে ৯ ও উপজেলা হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান