প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ
পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে: হাবিপ্রবি ভিসি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে “Study on chemical composition of jute leaves and developments as herbal tea” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি-তে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ডিফেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফাহিমা খানম, পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ রবিউল হক(পবিপ্রবি) , অধ্যাপক ড. বলরাম রায় (হাবিপ্রবি), অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ (শেকৃবি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাজিম উদ্দিন। এতে পিএইচডি থিসিস উপস্থাপনা করেন উক্ত বিভাগের পিএইচডি ফেলো জনাব মোঃ মাহবুব আলি। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, পাট বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত সামগ্রী ব্যবহার নিশ্চিত করার উপর বার বার গুরুত্বারোপ করেছেন।
তাই এ ধরণের গবেষণা আমাদের জন্য বেশ আশা জাগায়। মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় পাটের বহুমুখী ব্যবহারের উপর গুরুপ্তারোপ করেন। পাট নিয়ে এ ধরণের গবেষণা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন কৃষি ও বিজ্ঞান অনুষদের ডিন, চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.