
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নির্দেশে এসআই ইয়ামিন আলী ও এসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ সেপ্টেম্বর উপজেলার বালুয়াহাট এলাকায় অভিযান চালান। অভিযান পরিচালনাকালে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাঁটকোল গ্রামের মরজেম আলীর ছেলে জাহিদ হোসেন(২৫) ও একই উপজেলার মুরাদপুর গ্রামের বজলুর রশিদের ছেলে ইমরান হোসেন(২৭)। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধিন। ১৫ সেপ্টেম্বর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার