
জসীম উদ্দিন ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও আট ঘরিয়া এলাকার মৃত মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নদীতে লাশ দুটি দেখতে পায় এলাকাবাসী।
পারিবারিক সূত্রে গেছে, আজ সকালে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকা মাজেদা ও আটঘরিয়ার রুবিনা নাগর নদী ডুবে যান। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বলেন, পানিতে ডুবে দুজন মারা যাওয়ার খবর পেয়ে লাশ উদ্ধারে টিম পাঠিয়েছি। এই ঘটনায় থানায় কেউ কোনো প্রকার অভিযোগ করেনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান