প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ৪:২২ অপরাহ্ণ
কালিহাতীতে কৃষকদলের সভাপতি গ্রেপ্তার

মো. মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও সাবেক উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো কে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য জাতীয় নির্বাচনকালীন সময়ে দায়েরকৃত একটি নাশকতামূলক কর্মকান্ডের মামলায় এ গ্রেপ্তার করা হয় ।পুলিশ সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে । কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি নাশকতামূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে মোজাম্মেল হক হিরোকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.