হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে টুডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে টুডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলার বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে টুডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সোমবার উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্থানীয় যুব সমাজের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: দবিরুল ইসলাম, চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ জামান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুবেল আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন স্থানীয় খাদেমুল ইসলাম ও সোহেল রানা। ধারাবর্ণনা করেন ওবায়দুর রহমান। উদ্বোধনীতে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা টুর্নামেন্টে অংশগ্রহনকারী টিমগুলো হলো আখানগর টিম, মহাজনবস্তি (উত্তর বালিয়াডাঙ্গী), চৌরঙ্গী (কোয়াটল) শেখ রাসেল টিম, লালাপুর-কালমেঘ টিম, দোগাছি বারঘরিয়া টিম, সনগাঁও টিম, চৌরঙ্গী ফুটবল দল, চারোল (লাহিড়ী) টিম। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!