প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৭:১১ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে অপহরণ ও ইভটিংজিং মামলা তুলে নিতে বাদী ও স্বাক্ষীদের প্রাণ নাশের হুমকি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ইভটিংজিং মামলা তুলে নিতে মামলার বাদী ও স্বাক্ষীদের প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ী গ্রামের নজেল প্রাং এর মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী কে একই গ্রামের মোঃ ছকু মন্ডল এর ছেলে মোঃ রাসেল ইসলাম মাঝে মধ্যেই উক্ত শিক্ষার্থীকে রাস্তায় ইভটিজিং করতো। এক পর্যায়ে গত ৭ সেপ্টেম্বর উক্ত শিক্ষার্থীকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিকালে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
ওইদিন রাতেই পরিবারের লোকজন উপজেলার সংসারদিঘী এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে শিক্ষার্থীর মা নারগিছ বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার বাদী বলেন, আসামীরা প্রভাবশালী হওয়ার মামলা তুলে নেওয়ার জন্য আমাকে, আমার স্বামী কে এবং মামলার স্বাক্ষীদেরকে প্রাণ নাশের হুমকি প্রদান করছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ইভটিজিং ও অপহরণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.