
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে সোমবার মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শনে যান জেলা প্রশাসক মুর্শেদা জামান। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জু, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ঘরে বসবাসরত বাসিন্দারা জেলা প্রশাসককে বিদ্যুৎ এবং পানির জন্য আবেদন জানালে জেলা প্রশাসক মুর্শেদা জামান ঘরে বসবাসরত ব্যক্তিদের সমস্যা শুনে দ্রুত সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। ঘর পরিদর্শনের আগে জেলা প্রশাসক মুর্শেদা জামান কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেই সাথে ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান