প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ৬:৫৫ অপরাহ্ণ
দেলদুয়ারে ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে ছাই

মোঃ মনির হাসান, দেলদুয়ার প্রতিনিধি (টাঙ্গাইল): টাঙ্গাইলের দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে ছাই। গত শনিবার (১১সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টায় অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। আরও জানা যায় ফ্রিজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধোয়ার কুন্ডুলি দেখে ইউনিয়ন পরিষদের নিরাপত্তা দায়িত্বে থাকা গ্রামপুলিশ আগুন! আগুন! চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই কক্ষে থাকা একটি ফ্রিজ, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়।
সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান আবু তাহের বাবলু বলেন, ভোরে দায়িত্বরত গ্রামপুলিশ মারফত সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে অবহিত করি। কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি আরও জানান ০৯ সেপ্টেম্বর পরিষদের দ্বি-বার্ষিক অডিট কোনো প্রকার আপত্তি ছাড়াই সম্পন্ন হয়েছে।
অডিট কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের দ্বি-বার্ষিক অডিট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। অডিটে কোনো প্রকার অসঙ্গতি দেখা যায়নি। বক্তব্য নেওয়ার জন্য টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ফোন দিলে দায়িত্বরত কর্মকর্তা কোন সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.