
রবিউল হাসান লায়নঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে শহরের পাঁচরাস্তা মোড় সরদারপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে কারামুক্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন করলেও এখনও তিনি কারামুক্ত হননি। বিএনপি নেত্রীকে কারামুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। এ জন্য আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান