
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ নারায়ষগঞ্জের সোনারগাঁয়ে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২ টার দিকে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত গাড়ি রাখার ডাম্পিং থেকে এ লাশ উদ্ধার করা হয়। নবজাতক শিশুর বয়স একদিন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে এক ব্যক্তি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে বলে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত গাড়ি রাখার ডাম্পিংয়ে অজ্ঞাত এক ব্যক্তি কাপড় দিয়ে পেঁচিয়ে এক নবজাতক শিশু ফেলে রেখে গেছেন। খবর পেয়ে পুলিশ মৃত অবস্থায় ওই নবজাতক শিশুকে উদ্ধার করে।
ওসি আরো জানান, নবজাতক শিশুর লাশ বুধবার রাতেই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার