
নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ছয় ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার রাত আটটায় সিংড়ার চৌগ্রাম বাজার ও জামতলী নিচা বাজার এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে একই থানার গোপাল পাকুরিয়া গ্রামের মোঃ রুবেল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জুয়েল, মোঃ শাহ্ধসঢ়; সুফি শুভ, মোঃ সাব্বির হোসেন, শ্রী রঞ্জন কে আটক করা হয়। আটক করার সময় মনিটর সহ ৬টি কম্পিউটার, ১৪টি হার্ডডিস্ক, ২১টি কার্ড রিডার ও ১৬টি কম্পিউটার ক্যাবল জব্দ করে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে সংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু