
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে লালমোহন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই এলাকার মো. শাহিনের ছেলে। ও মীম পাশ্ববর্তী ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে।
সে নানা বাড়িতে বেড়াতে এসেছে। ওই এলাকার প্রতিবেশি খলিলুর রহমান দফাদার জানান, সাইদ ও মীম খেলতে গিয়ে সকলের অজান্তে চাটিকা দুলা বাড়ির সামনের পুকুর পরে যায়। অনেক খোঁজখোজির পর দুপুরের দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজান মিয়া ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম ।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ