প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ৩:৫১ পি.এম
ভোলায় পানিতে ডুবে এক সাথে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে লালমোহন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই এলাকার মো. শাহিনের ছেলে। ও মীম পাশ্ববর্তী ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে।
সে নানা বাড়িতে বেড়াতে এসেছে। ওই এলাকার প্রতিবেশি খলিলুর রহমান দফাদার জানান, সাইদ ও মীম খেলতে গিয়ে সকলের অজান্তে চাটিকা দুলা বাড়ির সামনের পুকুর পরে যায়। অনেক খোঁজখোজির পর দুপুরের দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজান মিয়া ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.