
আরিফুল ইসলাম: ভালুকা উপজেলার প্রত্যান্ত অঞ্চল পশ্চিম এলাকার প্রায় ১৫হাজার গ্রহককে নিরবিচ্ছিন্ন পল্লী বিদ্যুৎতের সেবা দিতে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন।৮ই সেপ্টেম্বর বুধবার দুপুরে আংগারগাড়া বাজারের জিকু টাওয়ারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অভিযোগ কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল হক মনির,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) মোঃ ওমর আলী,এজিএম (প্রশাসন) মোঃ সুরুজ্জামান,এজিএম (ওএন্ডএম) মোঃ মোজ্জাম্মেল হক,সাবেক ইউপি চেয়ারম্যান আতিক,প্রভাষক আতাউর রহমান কামাল,যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু,
যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল সহ অন্যদের মধ্যে যুবলীগের সহ-সভাপতি রফিক ডিলার,ইউপি সদস্য আসাদুজ্জামান খান দুদু, আব্দুল বারেক,ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা আবুল কালাম,রফিকুল ইসলাম নান্নু, আঃ হাসেম,শাহ আলম সরকার,মোঃ আপন আহম্মেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।পল্লী বিদ্যুৎ সমিতি২ এর এজিএম (সেবা) আব্দুল্লাহ আল মামুন জানান,ভালুকার পশ্চিম এলাকার প্রায় ১৫হাজার গ্রাহককের সুবিধাজনক ভাবে বিভিন্ন অভিযোগ সহজে সমাধানের ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে এই অভিযোগ কেন্দ্রটি স্থপন করা হয়েছে।